মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দী ১নং পুরান ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জালাল মোড়ল মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দী গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে। আজ বুধবার (মার্চ-৩০) গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার সময় শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পুরান ফেরিঘাট এলাকায় অভিযান চলিয়ে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করার সময় তাকে আটক করে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করায় জালাল মোড়লকে আটক করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে জালাল। শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, আটক হওয়া ব্যক্তির একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী


