আরিফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে তার নিজ ঘরে জোড়পূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেস্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ব্রেকিং নিউজ
- শ্রীপুরে ইউএনওর বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- শ্রীমঙ্গলে জেঁকে বসতে শুরু করেছে শীতের পারদ
- নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল
- ঘর আলো করে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন ‘প্রবাসীর স্ত্রী’
- চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ চা শ্রমিক
- ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
- শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার
- ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


