মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শিকারমঙ্গল সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে স্থানীয় মসজিদ মাদরাসার ছাত্রদের মাঝে ৫০ খানা কোরআন শরীফ, ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও কালকিনি মাদরাসায় একটি শব্দযন্ত্র উপহার প্রদান করা হয়। কালকিনি পৌরসভার কাউন্সিলর ও অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল, সংগঠনের সভাপতি বিএম রাজিব, উপদেষ্টা হাসিবুল ইসলাম হাসান, সদস্য মুখর হাসান ও অন্যান্যরা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন ২০২১ সালে ৩৫টি সামাজিক কাজ করছেন। এর মধ্যে মসজিদ মাদরাসা ও এতিম অসহায়দের নিয়েই বেশি।
ব্রেকিং নিউজ
- চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি
- ৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর
- মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
- রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে উত্তেজনা
- ‘দালালের খপ্পরে পড়বেন না’: নেত্রকোনায় পুলিশ নিয়োগে এসপির হুশিয়ারি
- নেত্রকোনায় পর্যটন শিল্পের বিকাশে উচ্চপদস্থ প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন
- ২০৩১ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ও ভারতে


