সিলেট নগরীর ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মানবিক টিম সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(৩জানুয়ারি) দুপুর ২টায় ইউসেপ সিলেট রিজিওন এ সুবিধা বঞ্চিতা ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত শনিবার ওসমানী হাসপাতালে গভীর রাতে অসুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবিক টিম সিলেট। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টাল ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক ও মানবিক টিমের প্রধান সমন্বয় মো.সফি আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব কর্পোরেট গ্রুপের জোনাল ইনচার্জ আরিফুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শাহ আলম, বিদ্যুৎ কুমার তালুকদার, কৃষ্ণ চন্দ্র দেব, আমেনা বেগম, জান্নাত বেগম, লুবনা আক্তার, দিরাজ রায়। এছাড়াও মানবিক টিম সিলেটের সদস্য রবিউল ইসলাম রবি, ফাইজা রাফা, শুভাকাঙ্ক্ষী ফাহাদ চৌধুরী, রিপন চৌধুরী, বাবলু আহমেদ, তাহমিদা ওয়াহিদা জান্নাত।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে বিলাতী মদসহ যুবক আটক
- নেত্রকোনায় পৈতৃক জমির বিরোধে সশস্ত্র হামলায় নারী ও বৃদ্ধসহ আহত ৮
- মূল্যস্ফীতি কমলেই কি কমে মানুষের কষ্ট? আয়ের চেয়ে বেশি বাড়ছে ব্যয়ের চাপ
- মিষ্টি থেকে ইশরাক, এমপি-মন্ত্রীদের প্রতি কঠোর বার্তা তারেক রহমানের
- মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন, চাপে রিপাবলিকানরা
- ‘সু-খবর’ প্রচারে দুর্ভোগ, শব্দদূষণে অতিষ্ঠ ডিমলাবাসী
- বিশ্বমঞ্চে বাংলাদেশের সংগীতের সম্ভাবনা বাড়বে? আন্তর্জাতিক সংগীতজোটে হামিনের নতুন ভূমিকা
- ভাড়াটিয়ারা এখন হবেন মালিক: নাজিরপুর বাজার নিয়ে ডেপুটি স্পিকারের বার্তা


