মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বুধবার (১ ডিসেম্বর) র্যাব-১২, বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত লালু রবিদাসের ছেলে মন্টু রবি দাস (৫৫), তার ছেলে দিলীপ রবিদাস (৩২), হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণ নগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৫৮)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে নন্দীগ্রাম থানা এলাকায় ৪ ব্যক্তি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নন্দীগ্রাম থানার দাড়িয়াপুর গ্রামে মন্টু রবি দাসের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- মগড়া নদী উদ্ধারে ‘জিরো টলারেন্স’, ৭ দিনের আল্টিমেটাম
- নেত্রকোনার সীমান্তে ১ মাসে বিজিবি কর্তৃক কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩
- খণ্ডিত লাশের ৬ মাস: অধরা খুনি, নিরাপত্তাহীনতায় শিশু জান্নাতুলের পরিবার
- আত্মকর্মসংস্থানের বার্তায় ডিমলায় জাতীয় যুব দিবস
- এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর
- শিক্ষায় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
- সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী
- উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত


