মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও আদনান নাহিদ (১৯) ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)।
জানাগেছে, আদনান ও সম্পদ মটর সাইকেল যোগে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন।
মীর্জাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা মহাসড়কে পড়ে যায়। এসময় পিছন থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়ার হাউজ পরিদর্শক নাদির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে নিহতদের পরিবারের কাছে মরদেহ হন্তান্তর করা হয়।
ব্রেকিং নিউজ
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ
- ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে নিজ দলের কাউকেও ছাড় নয়: ডেপুটি স্পিকারের
- মায়ের কাজ করার ফাঁকেই পুকুরে চলে যায় তাসকিন, অতঃপর মৃত্যু
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির


