নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।
নিহত আসাদুল একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
জানা গেছে, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নামের এক যুবক আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করেন। কিন্তু আসাদুল মেয়ে- জামাইকে মেনে নেন না। বেশ কয়েক দফা গ্রামে দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর থেকে জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই এর শ্বশুরের বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে।
ব্রেকিং নিউজ
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৫৫
- মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি
- ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
- একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে
- রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ
- সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার বাড়াতে হবে : ডা. জাহেদ উর রহমান
- ফ্যাসিস্টের বদলে ফেলা নাম ফিরে পেল চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’


