টাঙ্গাইল প্রতিনিধিঃ
গতকাল বুধবার দিবাগত রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানি গ্রামের সূর্য আইডিয়াল স্কুলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সূর্য আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, তিনি আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখেন, টিনশেড বিদ্যালয়টির তিনটি কক্ষের কাঠের দরজায় দাহ্য পদার্থ দিয়ে অগ্নি সংযোগ করেছিল কে বা কাহারা।
কক্ষ ৩ টিতে আগুন দেয়া হলেও হয়তো আগুনের বিস্তার হয়নি তাই তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা দেখে তিনি নাগরপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন। প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে তারা বিদ্যালয়ে এসে ঘটনাটি দেখে ভীষণ মর্মাহত হন। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. গোলাম মোস্তফা।


