গত ০৭/১১/২০২৪ ইং তারিখে কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে “সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে অনীহা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, শোকজের ইঙ্গিত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত।
প্রকৃতপক্ষে, সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর উপস্থিত সবাই নিজ নিজ বাসগৃহে চলে যান। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থানীয় একটি কুচক্রী মহল একজন সাংবাদিককে বিদ্যালয়ে ডেকে এনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়নি মর্মে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। পরবর্তীতে সেই অসত্য তথ্যের ভিত্তিতে কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকৃত ঘটনা হলো, বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালিত হওয়ার পরেও এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করায় আমরা বিদ্যালয় পরিবার অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের যে অভিযোগ আনা হয়েছে, তাও উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও ফেসবুক পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার অথবা সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আমরা ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
নাম: আব্দুল হাই খান
পদবি: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি
তারিখ: ০৯/১১/২০২৬ইং
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক
- নেত্রকোনায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারি ও হোটেলকে জরিমানা
- দুর্গাপুরে অস্ত্র-মাদক মামলার আসামি আ.লীগ নেতা রফিক গ্রেফতার
- কেন্দুয়ায় ইয়াবা সেবন ও বিশৃঙ্খলার দায়ে ২ যুবকের ৬ মাসের সাজা
- ‘এক ব্যক্তি এক অটো’ নীতি বনাম ধর্মঘট: নেত্রকোনায় স্থবির জনজীবন
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩


