জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসেটুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল খেলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করেন জিশান।এছাড়া তৌফিক খান ২৪ ও তোফায়েল আহমেদ অপরাজিত ২৩ রান করেন।
ব্রেকিং নিউজ
- নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয়া
- রাখীপূর্ণিমা
- গাইবান্ধায় মুরগির দোকানে ডিএনসি’র অভিযান: ৫১ বোতল মদ” ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার –২
- জীবন বাঁচাতে নিসচার অনন্য উদ্যোগ: কমলগঞ্জে মোটরসাইকেল চালকদের ফ্রি হেলমেট প্রদান ও সম্মাননা অনুষ্ঠান
- জলঢাকায় বুড়িতিস্তা নদী থেকে মেশিনে বালু উত্তোলন
- ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা, সম্পাদক লেবু, সাংগঠনিক সম্পাদক নয়ন


