মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ জয়পুরহাটের জেলার পাঁচবিবি উপজেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান জিহাদ মন্ডলকে শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডলের হাতে এই সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আরিফা সুলতানা, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এমন কৃতিত্বে তিনি উপজেলা প্রশাসন সহ কুসুম্বা ইউনিয়নের সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সেই ইউনিয়ন পরিষদের সচীব, সহকারী হিসাব রক্ষক, গ্রাম পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, কুসুম্বা ইউনিয়নের জনগন সঠিক সময়ে জম্ম মৃত্যু নিবন্ধন কাজে সহযোগিতা করায় এই অবদান অর্জন সম্ভব হয়েছে। এমন সহযোগিতা পেলে আগামীতে কুসুম্বা ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রেকিং নিউজ
- ঠিকাদারের অবহেলায় প্রাণ গেল ৮ বছরের ইউসুফের, বিচারের দাবি এলাকাবাসীর
- দুর্নীতির দায়ে কলমাকান্দায় বরখাস্তসহ প্রাণিসম্পদ দপ্তরের ১১ জনের গণ-বদলি
- আটপাড়ায় মাদকবিরোধী অভিযান: মোবাইল কোর্টে ২ মাদকসেবী কারাগারে
- ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
- জামালপুরে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ, চোরাই পণ্যসহ নারী আটক
- পূর্বধলায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর প্লেনারি সেশনে বক্তব্য দিলেন শিক্ষামন্ত্রী


