Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর নির্মানের অভিযোগ

    Saizul AminBy Saizul Aminজুলাই ২৫, ২০২৩Updated:জুলাই ২৫, ২০২৩No Comments2 Mins Read

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে মোঃ কামরুল হাসান (৫৫) নামে এক অসহায় কৃষকের বাজারের জমি দখল করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে।

    এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে থানা পুলিশ সহায়তায় উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে অসহায় পরিবারের জমি দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগন।

    মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কালকিনি পৌর এলাকার থানার মোড় মাছ বাজারে এ ঘটনা ঘটে।

    মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে অসহায় কৃষক মোঃ কামরুল হাসানের ৮৩নং চর ঠেঙ্গামারা মৌজায় বি.আর.এস ১১৯নং খতিয়ানে ১৮নং দাগে ২৭ শতাংশ থানার মোড় মাছ বাজারে জমি রয়েছে। ওই জমির কিছু অংশ দখল করে কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার দোকানঘর নির্মান কাজ শুরু করেন। এতে একাধিকবার বাধা প্রদান করা হলেও ওই প্রভাবশালী কোন বাধা না মেনে ঘরের নির্মান কাজ চালিয়ে যান। কোন উপায় না পেয়ে কামরুল হাসান বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে যুবলীগ নেতা ওই জমিতে দোকানঘর নির্মানের কাজ চালিয়ে আসছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন।

    ভুক্তভোগী মোঃ কামরুল হাসান বলেন, আমার বাজারের জমি দখল করে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মান করছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার। তাই আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করছি।

    ভুক্তভোগী কামরুল হাসানের বড় ভাই হান্নান হাওলাদার বলেন, মনির হাওলাদার যুবলীগ নেতা হওয়ার সুবাদে এর আগেও কালকিনি মাছ বাজারে অবৈধ ভাবে ভবন নির্মাণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে একজন দখলদার ভুমিদস্যু তার এই অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি চাই।

    অভিযুক্ত কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার বলেন, বাজারের ওই জায়গায় কামরুল হাসানের কিছু অংশ ও সরকারি জমি রয়েছে।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.