যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামে অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকাল আড়াই ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গর্ত থেকে ৫ টি বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতর থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,মাদক পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করায় ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা মাদকদ্রব্য পাচারে ব্যর্থ হয়ে পুকুর পাড়ের ময়লার গর্তে লুকিয়ে রেখে পালিয়েছে।
ব্রেকিং নিউজ
- আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
- বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার, জব্দ ২৫ বস্তা
- পূর্বধলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু: সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা
- নেত্রকোনায় মাদরাসায় ছাত্রীর সাথে কেলেঙ্কারি: সিসিটিভিতে ধরা পড়লেন শিক্ষক
- নেত্রকোনায় আঁখি আকতারের ‘শতবাড়ি’ যেন এক জীবন্ত শ্রেণিকক্ষ
- নাসিরনগরের ‘ক্লুলেস’ হত্যার জট খুললো, নেত্রকোনা থেকে গ্রেপ্তার আসামি সাগর
- দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে: অভিমানে কিশোরের আত্মহত্যা
- কাগজে ১৭, হাসপাতালে ১৩ চিকিৎসক


