মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে করিমপুর ইসলামী যুব সংঘের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮মার্চ) শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৌর এলাকার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মরহুম দুলাল আহমদ এর স্বরণে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে চক্ষু শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন।
চক্ষু শিবিরে প্রায় ৭’শ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। এসময় ৩’শ জন ছানীপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে হাসপাতালে এনে তাদের চোখে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে আবার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজক কমিটি।
ব্রেকিং নিউজ
- ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- শাজাহানপুরের আমরুলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রাসেলের লন্ডনে আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা উপস্থাপন
- সুনামগঞ্জে মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও হাওর ভাতা চালুর দাবি
- মনিরামপুরে শাপলা তুলতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু
- ন্যাপ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের আজ ১৭তম মৃত্যুবার্ষিকী
- ডিমলা পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে নিয়োগ বিজ্ঞপ্তি
- নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ জনের দণ্ড
- নেত্রকোনায় শাশুড়িকে হত্যা, জনতার হাতে আটক ‘ঘরজামাই’


