তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজারের কুসুমবাগস্থ হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান, সহ-সভাপতি মো. ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন এবং দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত নবাব আলী তাকি খান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আহমেদ, নাদের আহমেদ, অ্যাডভোকেট হোসেন বক্স, হাসান আবদুল্লাহ ও ইমতিয়াজ গফুর মারুফ।

এ ছাড়া বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামান। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট নিয়ামুল হক।

প্রধান বক্তার বক্তব্যে ড. কে এম আই মন্টি বলেন, মার্জিত, ভদ্র ও শিক্ষিত কর্মীদের সমন্বয়ে আগামী দুই মাসের মধ্যে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার জন্য তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সংগঠনের প্রথম সদস্য।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে মূল সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও গতিশীল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version