তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

​স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Appreciation for Outstanding Performance” সম্মাননা পেলেন। ​এই অর্জন কেবল একটি পুরস্কার নয়; এটি জনগণের দৌড় গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি।

​সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মাহবুবুল আলম এ সম্মাননা প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব বৃহস্পতিবার (২০শে আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগমনে ও পুরো হাসপাতাল পরিবারকে এক সুতায় গাঁথার অগ্রপথিক।

সম্মাননা স্মারক পুরস্কৃত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও অগ্রযাত্রায় সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় ছিলেন ​ডাঃ মাহবুবুল আলম- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ। ডাঃ নূরএ আলম শামীম_সহঃ পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ।

​ডাঃ মামুনুর রহমান-সিভিল সার্জন, মৌলভীবাজার। এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ​এই স্বীকৃতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে আরও উদ্যমী, দায়িত্বশীল ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করবে। ​“সেবাই আমাদের অঙ্গীকার, জনস্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version