শুক্রবার, অক্টোবর ৯

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) সকালে গারো পাহাড়ে লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে দুর্গম পাহাড়ি এলাকায় তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্বজন ও স্থানীয়রা পুনরায় খুঁজতে বের হন।
একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার গহীন জঙ্গলে জয়নাল আবেদীনের থেঁতলানো ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতে বন্য হাতির পালের সামনে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতারের সীমানা পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় প্রায়ই হাতির পাল লোকালয়ে প্রবেশ করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version