ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সোমবার রাতেই তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় শেষের ১৯ মিনিট বিলম্বে আসায় রিটার্নিং কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেননি।

পরে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার আলোকেই গত ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি এবং সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। প্রকাশিত ওই গেজেট অনুযায়ী, শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এরপর নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবগুলোর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version