টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শ্রমিক দল, অটোরিক্সা, সিএনজি, ঘোড়ার গাড়ি, নির্মাণ শ্রমিকরা পৃথকভাবে র্যালী বের করে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু। এসময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে শ্রমিকরা যৌথভাবে একটি র্যালী বের করন। র্যালীর নেতৃত্ব দেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রতি বছর ১ মে তারিখে উদযাপিত এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবির প্রতীক হিসেবে পরিচিত।
