দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলামের নেতৃত্বে সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. আলিনূর রহমান, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আব্দুর রউফ, প্রফেসর ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যরা।

এর আগে একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বের হওয়া শোক র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউট্যাব, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version