Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: গণভোটের গণরায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শাখা বৈছাআর আহ্বায়ক এস এম সুইট, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ খান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অন্যরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “ইনসাফপূর্ণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে ১২ তারিখে প্রায় ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ পক্ষে রায় দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সরকারি দল যখন সংখ্যাগরিষ্ঠতা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল তিন টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যান্যারে মঈদ বাবুল ও তোজাম পরিষদ প্যানেলের পরিচিতি ও তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা কর্মকর্তাদের বিভিন্ন দাবি, অধিকার ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচিত হলে কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য। এতে মঈদ বাবুল-তোজাম পরিষদের সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র…

Read More

ইবি প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) বিএনসিসি নৌ শাখার দুইজন ক্যাডেট। তারা হলেন ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত বৃষ্টি ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম। বৃহস্পতিবার(২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজে অংশ নেন তারা। এবারের আয়োজনে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয় বলে জানান তারা। ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম বলেন, “স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ (জিএসটি)ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল। শুক্রবার(২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পরীক্ষার্থীদের যেকোনো সহায়তায় কাজ করে যাচ্ছে হেল্প ডেস্কটি।  এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক। সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল,পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করছেন তারা। এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বলেন, এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে…

Read More

ইবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের বসানো স্টল ও হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শুক্রবার (২৭ মার্চ) পরীক্ষা শুরু পূর্বে এ পরিদর্শন কর্মসূচি পালন করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দীন, ইবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম প্রমূখ। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও আগত অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে শাখা ছাত্রদল,ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিসসহ অন্যরা। স্টল…

Read More

ইবি প্রতিনিধি: আজ থেকে শুরু হচ্ছে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা থেকে প্রথম দিন অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে এবার মোট আবেদন করেছেন ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন। অন্যদিকে, ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার, ফলে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) প্রতিষ্ঠানটির খেলার মাঠে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়। এতে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত দুই শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ফটোসেশন, আপ্যায়ন, পরিচিতি পর্ব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অ্যাকাউন্টিং বিভাগের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ শুরু করেন নিহত শিক্ষিকা রুনার খুনি ফজলুর রহমান। শুরু থেকেই ফজলুর সঙ্গে দহরম মহরম ছিল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আওয়ামীপন্থী শিক্ষক নেতাদের। বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আওয়ামীলীগ নেতা সাবেক প্রোভিসি ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহিনুর রহমান এ বিভাগে ফজলুকে নিয়োগ দেন। এক সাধারণ ফজলু থেকে খুনি ফজলু হওয়ার পিছনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের দায়ী করছেন অনেকে। এর আগে ফজলু বিশ্ববিদ্যালয় ক্লাবে কাজ করতো এবং ইংরেজি বিভাগে তার যাতায়াত ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সমাজকল্যাণ বিভাগে কাজ করার সুবাদে পরবর্তীতে বিভাগটির সাবেক সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষক শ্যাম সুন্দর সরকার,…

Read More

ইবি প্রতিনিধি: ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কুষ্টিয়া-০৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাজায় মুফতি আমীর হামজা বলেন, আমরা সরকারের কাছে এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমরা আর এই বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। যদি অতিদ্রুত এই হত্যার বিচার না হয় তাহলে এরকম ঘটনা আরো ঘটবে। এর আগে, গতকাল বুধবার…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। বৃহস্পতিবার (০৫ মার্চ) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এধরণের ভয়াবহ ন্যাক্কারজনক ঘটনায় আমরা বাকরুদ্ধ, শোকাভিভূত ও আতংকিত। এধরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এবং শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয়ংকর ইঙ্গিতবাহী। বিবৃতিতে আরো বলা হয়, আসমা সাদিয়া রুনা অত্যন্ত সজ্জন ও সরলপ্রাণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বিভাগের প্রতি তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ছাত্র-ছাত্রীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) নিজ অফিস কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ( ৪ মার্চ) রাত ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে তাঁরা বলেন, এমন নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্তম্ভিত। এটা মেনে নেয়া যায় না। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এই শোক…

Read More

ইবি প্রতিনিধি: নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে সমবেত হয়। মিছিলে দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না, আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই, ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা সাইজ করসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্ধীদের। এসময় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, ছাত্র আন্দোলন ইবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফারিস, বৈষম্যবিরোধীর…

Read More

ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক বিবেচনায় চলতি মাসের পূর্ণ বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিরোধীরা। তবে আগামী মাস থেকে পুনরায় পূর্বের ন্যায় শাস্তির আওতায় আসবেন তারা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য জানান। এ ঘটনায় বিএনপিপন্থী কর্মকর্তার উচ্ছ্বাসসহ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, সাময়িকভাবে বরখাস্তকৃত ১৭ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ফেব্রুয়ারি মাসের পূর্ণ বেতন এবং ঈদ বোনাস দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। এর আগে বরখাস্ত হওয়ার পর থেকে তাঁরা শুধুমাত্র জীবনধারণ ভাতা পেয়ে…

Read More

ইবি প্রতিনিধি: পথশিশু, নির্মাণশ্রমিক ও আনসার সদস্যদের ইফতার করিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী মানিক হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে মানবিক উদ্যোগে এই ব্যতিক্রমী ইফতার আয়োজন করেন। জানা যায়, মানিকের ব্যক্তিগত টিউশনের টাকা এ আয়োজনের অর্থের অন্যতম বড় উৎস। পাশাপাশি এতে সাহায্য করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ডা. সাহেদ। একইসাথে, বিভিন্ন সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন মানিক। এছাড়া, নিজ ফেইসবুক অ্যাকাউন্টে এ ব্যাপারে পোস্ট করলে সেখানেও অনুদান দিয়েছেন অনেকে। এ বিষয়ে মানিক বলেন, “আজ এ ইফতার মাহফিলের উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্প্রীতি। ক্যাম্পাসের নির্মাণ শ্রমিক ও আনসার বাহিনীও যে সমাজের…

Read More

ইবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলামের নেতৃত্বে সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. আলিনূর রহমান, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আব্দুর রউফ, প্রফেসর ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যরা। এর আগে একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে…

Read More

ইবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের নেতৃত্বে সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও প্রফেসর ড. মোহাম্মদ সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বের হওয়া শোক…

Read More

ইবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন স্বাক্ষরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর…

Read More

ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোকর‍্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইবি জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন অনুষদ, বিভাগ, হল,…

Read More

ইবি প্রতিনিধি: পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস, শুভ দোলযাত্রা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিনগুলোতে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ বিজ্ঞপ্তিতে রমজান মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে, পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে…

Read More

ইবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রীসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় ইতিহাসকে পেছনে ফেলে জনগণের স্বপ্নপূরণে আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান। আশা করা যায়- দেশের স্বার্থে “সবার আগে বাংলাদেশ” স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও ধর্ম ভাবনায় যে যুগান্তকারী দর্শন লালিত হয়েছে, তারই যোগ্য উত্তরাধিকার হিসেবে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান…

Read More