Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস সময়সূচি পুনর্নির্ধারণ এবং আসন্ন ছুটি সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এতে রমজান মাসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় নির্ধারণ ও মার্চ মাসে টানা ১২ দিনের ছুটির ঘোষণাও দেওয়া হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। আদেশ সূত্রে, রমজান মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-কদর, ঈদ-উল-ফিতর…

Read More

ইবি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। আরো উপস্থিত ছিলেন বিএনপিপন্থী সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ইবি জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শেষ হওয়ার আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ভোটের গোপনীয়তা বিধি লঙ্ঘন করে সিলমারা ব্যালট ফেসবুকে পোস্ট করেছেন। দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এ সিল মারা ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তারা। ভোটের দিন সকাল থেকেই ইবি শিক্ষার্থীদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সিল মারা ব্যালট পেপারের ছবি পোস্ট করতে থাকে। কিছু পোস্টে দেখা যায়, ভোটকেন্দ্রের গোপন কক্ষে নির্দিষ্ট প্রতীকে সিল দেয়ার পর সেই ব্যালটের ছবি তুলে তা প্রকাশ করেছেন। অনেক পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে সমর্থনমূলক মন্তব্যও যুক্ত ছিল। এতে ভোটের নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয়…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের পদত্যাগের দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। তবে প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের সাংগঠনিক কোন সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। এছাড়া সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে সাজিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলোও প্রক্টরের পদত্যাগ দাবির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন। ক্যাম্পাস সূত্রে, সাজিদ হত্যার বিচার দাবি নিয়ে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে প্রক্টরের পদত্যাগ দাবি করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। এছাড়া প্রক্টর যদি পদত্যাগ না করেন, তাহলে প্রশাসন কর্তৃক…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর সেন্ট্রাল মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালান নেতা-কর্মীরা। আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে জুলাই চেতনাকে ধারণ করে রাষ্টীয় কাটামো গঠনের লক্ষে অনুষ্ঠীতব্য গণভোটে জুলাই সনদকে সমর্থন জানিয়ে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা করা হয়। প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ”আপনারা জানেন ইতোমধ্যে ২৪-এর অসূভ পরাজিত শক্তি ‘না’ ভোট দিতে বদ্ধপরিকর, আমাদের হ্যাঁ’কে জিতিয়ে নিয়ে আসতে হবে দেশের স্বার্থে, জুলাই শহীদদের স্বার্থে ও আমাদের আজাদীর আন্দোলনে শহীদদের স্বার্থে, যদি আমরা…

Read More

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ছেলেদের মোট পাঁচটি হল অংশগ্রহণ করে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাদ্দাম হোসেন হল ও শহীদ আনাস হল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শহীদ আনাস হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাদ্দাম হোসেন হল। এসময় উপস্থিত ছিলেন দুই হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষার্থীরা। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আরাফাত বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে শক্তিশালী করে এবং মানসিকভাবে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ধৈর্য ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়, যা…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদাদলের আহ্বায়ক ও ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) কর্তৃক বিশ্ববিদ্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। স্বাক্ষর প্রদানকালে উপস্থিত ছিলেন ইবির গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, তোজাম্মেল হক মণ্ডল ও ওয়াযেদ হোসেনসহ অন্যরা। শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করা হয়। এ শোক বইয়ে স্বাক্ষর করেন প্রো- ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। এ সময় প্রো- ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই শোক বইয়ে স্বাক্ষর করেন। ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করে শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন,সিনিয়র যুগ্ম আহবায়ক :আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আবু দাউদ ও সদস্য রাফিজ আহমেদ, রনি, স্বাক্ষর, উল্লাস, রিয়াজ,, মোহাম্মদ আলীসহ প্রমুখ। দোয়া পরিচালনা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের বুদ্ধিজীবী সংগঠন ‘জিয়া পরিষদ’ একাডেমিক উৎকর্ষ সাধন, গবেষণা কার্যক্রম জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংগঠনটি কোনো কার্যক্রমই করতে পারেনি। ফ্যাসিস্ট পতনের পরে সুনির্দিষ্ট দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ছাড়া তেমন কোন দৃশ্যমান কাজ করেনি সংগঠনটি। জানা যায়, গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক রফিকুল ইসলাম নির্বাচিত হন। গত ১৭ বছর কার্যকর কাজের পরিবেশ না থাকলেও নতুন নেতৃত্ব দায়িত্ব…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মুট কোর্ট সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক উম্মে আসরাতুন তাজরীন মনোনীত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তালুকদার এম সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, মোয়াব্বেজ রহমান জীম, সাংগঠনিক সম্পাদক শাওয়ানা শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অর্নব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী রিমন, সহ-কোষাধ্যক্ষ হুমায়রা আছিমা, দপ্তর সম্পাদক তাহসিনা রায়শা, সহ-দপ্তর সম্পাদক মুসফিকা বাতেন, গবেষণা ও অধ্যয়ন সম্পাদক আল জিহাদ জনি ও…

Read More

ইবি প্রতিনিধি: বিদেশি অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতি করা সেই সনদ পাচ্ছেন না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সহ-সমন্বয়ক ও অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান। অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) জালিয়াতি করা সেই সনদ পাচ্ছেন না বলে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের এক অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া চাকরির প্রস্তাবপত্র (অফার লেটার) তৈরি করেন নাহিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের প্রক্রিয়া সহজ করতে পরিকল্পিতভাবে এই নকল নথি উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মূল সনদ আপাতত প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ নিয়োগ দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন কে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন,ইবি প্রশাসনের কর্তারা ছাত্রীদের হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘লুচ্চামি করতে পারবে’। এদিকে প্রশাসনের কর্তাব্যক্তিদের ‘শুয়োরের বাচ্চার চেয়েও অধম’ বলে আখ্যা দিয়েছেন ইবি শাখা ছাত্রদলের কর্মী রেজাউল ইসলাম রাকিব। বৃহস্পতিবার শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রেজাউল ইসলাম রাকিব বলেন, “অনিয়ম, দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য, স্বজনপ্রীতি, সাজিদ হত্যার বিচারে তালবাহানা এবং কথায় কথায় ধর্মের দোহাই—এগুলো শুয়োরের বাচ্চার থেকেও অধম। কারণ শুয়োর পায়খানা খায়, কিন্তু ধর্মের নাম…

Read More

ইবি প্রতিনিধি: “সুস্বাস্থ্য আর যোগ্যতায়, এগিয়ে রবো বিশ্বময়”— এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শহীদ আনাস হল প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে দুইটি গ্রুপে ৪ টি স্কুল থেকে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে। গ্রুপ গুলো হল—গ্রুপ A ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং গ্রুপ B ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণী। অংশগ্রহণকারী স্কুল গুলো হল—শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ও বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। এতে গ্রুপ A থেকে বসন্তপুর মাধ্যমিক…

Read More

ইবি প্রতিনিধি: জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে জুলাই-৩৬ ও খালেদা জিয়া হল থেকে বেরিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়। পরে প্রধান ফটক থেকে মিছিল নিয়ে স্ব-স্ব হলে ফিরে যান শিক্ষার্থীরা। এসময় সিকিউরিটি সেল ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মিছিলের সামনে ও পিছনে নিরাপত্তা দিতে দেখা যায়। এসময় তারা ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’,‘গোলামী না আজাদী,আজাদী,আজাদী’, ‘হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না’,‘তুমি কে আমি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের কর্তা ব্যক্তিদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য রাফিজ ও নুরউদ্দিন। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে  শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রউপদেষ্টা ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতিকে গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তারা। জানা যায়, গতকাল বিজয় দিবস ও হলটির ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. …

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রক্তমাখা লাল কাফনের প্রতীকী লাশ ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ‘হত্যাকাণ্ডের হত্যা ঘেরাও’ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা সাজিদ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামী শনিবার ‘কর্তাব্যক্তিদের চোখে আঙুল দিয়ে লাশ দেখানো’ শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেন। সরেজমিনে দেখা যায়, প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে রক্তমাখা লাল রঙের কাফনে প্রতীকী লাশ বিছিয়ে রাখা হয়েছে। দড়ি দিয়ে পথ আংশিকভাবে বন্ধ করে সেখানে প্রতিবাদী প্ল্যাকার্ড টানানো…

Read More

ইবি প্রতিনিধি: সম্মিলিত পেশাজীবী পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গঠিত হয়েছে।এতে আহ্বায়ক হিসেবে উপ-রেজিস্টার হাফিজুর রহমান ও সদস্য সচিব রবিউল ইসলাম বুড়ো মনোনীত হয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে আহ্বায়ক ও রবিউল ইসরামকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম। এ সময় সভায় উপস্থিত থেকে স্বাক্ষর করেন ড. ওয়ালিউর রহমান, আনার পাশা, গোলাম মতলা, হাফিজুর রহমান, মীর সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের…

Read More