Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো মেহেদী উৎসবের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’। একইসাথে প্রথমবারের মতো নবান্ন উৎসবের আয়োজন করে সংগঠনটি। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে তারা এ আয়োজন করে। এসময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, ” বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে অভয়ারণ্য সবসময় ই ব্যতিক্রম। এদের উদ্যোগে আয়োজিত আজকের মেহেদি উৎসবে এসে আমাদের অনেক ভালো লাগছে। আজকাল ন্যাচারাল মেহেদি দেওয়ার সংস্কৃতি একরকম কমেই গেছে। এরা সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাছাড়া নবান্ন উৎসব যেখানে একদম বিলীনপ্রায় সেখানে তারা এটাও আয়োজন করেছে। আশা করছি তারা এরকম সুন্দর আয়োজন চলমান রাখবে।” সংগঠনটির সভাপতি নাইমুল ফারাবী বলেন, “আমি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল্লামা ইকবালের ‘খুদি’ তত্ত্ব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এ সেমিনারের আয়োজন করে। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক ও ইকবাল একাডেমি পাকিস্তানের পরিচালক অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলার কৃতি সন্তান। রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এ কর্মসূচি আয়োজন করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী ব্লাড গ্রুপ টেস্ট করেছে এবং স্বেচ্ছায় রক্তদান করেছেন ২০ জন শিক্ষার্থী। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, “রক্তদান একটি উত্তম ইবাদত, আর প্রশান্তির একটি কাজ।কেননা যখন দেখি যে আমার দেওয়া রক্ত আরেকজনের হৃদস্পন্দনের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ মনোনীত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। রবিবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি  সালাউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুজ জামান গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। ৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল্লাহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খেলায় রাতভর উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদে ফেসবুক পোস্টের জেরে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ব্যবসায় প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনের মাঝের সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান। জানা যায়, গতকাল সাদ্দাম হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সামনে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিছু শিক্ষার্থী সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকে। পরে একই হলের সামনে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে রাতভর উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে ক্রিকেট খেলে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা। এতে হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর…

Read More

ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরণী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।  এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার ১৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত  চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন, ফুটবল টুর্নামেন্টর বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির শাখা পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। মঙ্গলবার(১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ আগামী ১৫ নভেম্বর-২০২৫ সকাল ১০.০০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এতে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী পরিবেশেবাদী সংগঠন গ্রীন ভয়েসে নবীনবরণ ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন সদস্যদের ফুল ও বিভিন্ন ধরনের গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাপা সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক গ্রীন ভয়েস আলমগীর কবির । সাবেক সভাপতি গ্রীন…

Read More

ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এ দিবস পালনের আয়োজন করে। সোমবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিভাগের সভাপতিঅধ্যাপক ড. আব্দুস সবুর এর সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূরীকরণ, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা এবং জুলাইবিরোধী সনাক্তকরণ তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে উপাচার্য নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের আশ্বাস দেন। শিক্ষার্থীরা হাতে ‘বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?; রাঘববোয়ালরা বাহিরে কেন?; নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই; তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ; শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই, কোন শাওন জানে না তদন্ত কমিটি ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় শিক্ষার্থীরা জানান, বর্তমান সভাপতি জুলাইবিরোধী অবস্থানের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের ৪০১ নং কক্ষে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া ধর্মত্বত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মূখ্য আলোচক হিসেবে ছিলেন ইরানের আল-মুস্তাফা…

Read More

ইবি প্রতিনিধি: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই, ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে, সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন , “যে জাতির শিশুরা দশ বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরেও সে সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম-কানুন শিখতে পারে না। সে জাতির শিশুরা তার প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরেও সহি-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এস এম সুইট এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের গোলাম রব্বানী এবং মুখপাত্র হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২১ বর্ষের সাদিয়া মাহমুদ মীম মনোনীত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাস জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সিনিয়র যুগ্ম আহ্বায়ক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭নভেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল বনাম বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সিইউও আহসান জুবায়ের এবং ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান। ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, “আমরা বিশ্বাস…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষকে হারিয়ে বিজয়ী হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১ নভেম্বর বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে স্পোর্টস উইক শুরু হয়। প্রথমেই আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে এর যাত্রা শুরু হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৬ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার ২০১৯-২০ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং রানার্স আপ হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ। শুরতে টসে হেরে ব্যাট করতে মাঠে নামে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত পলিটিক্যাল সাইন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের অভি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিজার প্রামানিক। মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভাগের ৩৩০ নং কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। এতে সভাপতি জুবায়ের অভি ১০ নং ব্যালটে ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দী নাইম ইসলাম…

Read More

ইবি প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে “শারীরিক শিক্ষা” বিষয়ে শিক্ষক পদ বাতিল করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেছে তারা। মানববন্ধন শিক্ষার্থীরা বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে গেজেট নতুন করে প্রকাশ করা হয়েছিল ২৮শে আগস্ট ২০২৩, সেখানে ২৫৮৩ জন শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কথা ছিল। কিন্তু অজানা কারণে, অজানা কারণ এই জন্য বলতেছি কারণ যিনি গেজেটটি স্থগিত করেছেন, এটা প্রকাশ করেছেন, উনাকে সাংবাদিকরা প্রশ্ন করা হলে উনি বলেছেন যে এই বিষয়ে…

Read More