ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল তিন টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যান্যারে মঈদ বাবুল ও তোজাম পরিষদ প্যানেলের পরিচিতি ও তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা কর্মকর্তাদের বিভিন্ন দাবি, অধিকার ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচিত হলে কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।

এতে মঈদ বাবুল-তোজাম পরিষদের সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম। সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ- পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন, সাংস্কৃতিক সাহিত্য- পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ -পরিচালক সুলতানা পারভীন।

এছাড়া সদস্য পদে থাকছেন শহিদুল ইসলাম শহিদ, আবু জাফর আদম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, খোয়াজ আলী ও আমিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারা, কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর, বেতনস্কেলে অসংগতি সমাধান, পদন্নোতির সময়সীমা ১০ বছর, ১১ জন কর্মকর্তার সাময়িক বহিষ্কার প্রত্যাহার, ৪% লোনের সাথে কর্পোরেট লোনের সমন্বয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেল গঠন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ সিম্পোজিয়াম, উন্নত ক্যান্টিন, বেনাভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা বৃদ্ধি ও কল্যাণ তহবিলের টাকা যথা সময় পরিশোধের ব্যবস্থা, কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি, ইমামদের পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং টেকনিক্যাল কর্মকর্তাদের নন-টেকনিক্যালদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিতসহ অন্যান্য প্রতিশ্রুতি তুলে ধরেন।

সভাপতি পদপ্রার্থী আব্দুল মঈদ বাবুল বলেন, “দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাদের জোরালো দাবির প্রেক্ষিতেই এবারের নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং এতে ‘মঈদ বাবুল-তোজাম’ পরিষদ অংশ নিচ্ছে। আমাদের ইশতেহারের প্রধান দাবি হলো কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। নির্বাচিত হলে আমরা প্রশাসনের কাছে কর্মকর্তাদের সব ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সোচ্চার থাকব। কর্মকর্তা সমিতিকে আমরা প্রতিটি কর্মকর্তার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। আমরা বিশ্বাস করি, কর্মকর্তারা একে অপরের ভাই—তাই দলীয় ভেদাভেদ ভুলে সম্পূর্ণ নির্দলীয়ভাবে তাদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কর্মকর্তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।”

উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version