ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। মঙ্গলবার(১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ আগামী ১৫ নভেম্বর-২০২৫ সকাল ১০.০০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে উদ্বোধন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের খেলাসমূহ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version