জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইল। তবে অভিযানের খবর পেয়ে ওই নারীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান। সোমবার (১০ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।

 মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিক্তা ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবত চেষ্টা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর এক পর্যায়ে গোপনে সংবাদ পেয়ে সোমবার বিকালে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসত ঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়।

এসময় রিক্তার ঘরে তল্লাশী চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন ১৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, আসামীকে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version