নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের পক্ষে নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারে উপজেলা যুব জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণসংযোগকালে যুব জামায়াতের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এতে বাজারজুড়ে প্রাণচাঞ্চল্যময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ছামিনুর রহমান। এসময় বক্তরা জানান,সংসদ সদস্য প্রার্থী ডা. হামিদ বর্তমানে দলীয় কাজের কারণে এলাকার বাইরে অবস্থান করায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

আগামী নির্বাচনে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় এক ভোটার জানান,আমি ডা. হামিদকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতা। জামায়াতের নেতাকর্মীরা যেভাবে মানুষের সঙ্গে কথা বলছে, তাতে মনে হচ্ছে তারা সত্যিই জনগণের পাশে থাকতে চায় এবং দায়িত্বশীল সরকার গঠনের সক্ষমতা রাখবে। উল্লেখ্য, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুর-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক যুব জামায়াতের নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালান।গণসংযোগ শেষে বেকড়া ইউনিয়ন যুব নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version