নিজস্ব প্রতিবেদক: পনের কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি) এর ময়মনসিংহ কোম্পানি। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারি জামাল মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিাশা ইউনিয়নের ময়ঝাউসি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে।

সোমবার (৪ আগস্ট) পৌনে ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাবের মিডিয়া অফিসার।

এরআগে ওই মাদক কারবারিকে একই দিন সকাল সোয়া ৯টার দিকে নেত্রকোনার ময়ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে জনৈক মো. জামাল মিয়ার অটো চার্জার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারি জামাল মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version