কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়নের ৮নং বিটে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা সমাজ থেকে সব ধরনের অপরাধ ও সামাজিক ব্যাধি নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা। পুলিশ ও জনতার পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি শান্তিময় সমাজ গঠন সম্ভব।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version