নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী চলা এসব অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলায় ৭৪ হাজার সাতশো টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এক মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় পূর্বধলা উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু ও পাথর বোঝাইকৃত তিনটি ট্রাক আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় তিনটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দুইশো টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, একই দিন বিকাল ৪টায় সদর উপজেলার চল্লিশা বাজার সংলগ্ন বাইপাস মোড় এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে সড়ক পরিবহন আইন লঙ্ঘন করার দায়ে ছয়টি মামলায় আরও চার হাজার সাতশো টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের শিল্পকলা একাডেমি, স্টেডিয়াম ও সাতপাই সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সাধারণ মানুষ ও যুবসমাজকে মাদক গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, জনস্বার্থে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version