কে. এম. সাখাওয়াত হোসেন: ‘নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার’ এই প্রতিপাদ্যে নিরাপদ মাতৃত্ব দিবব-২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এবং নেত্রকোনায় মডেল চল্লিশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ মাতৃত্ব দিবস ও বিশ্ব মাসিক ব্যবস্থাপনা দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নাসিমা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার আরিফুর রহমান, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন, এস এ সি এম ও মনিরা হোসেন এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতরি ব্যবস্থাপক কোহিনূর বেগম।

এছাড়া উপস্থিত ছিলনে, এফডব্লিউভি, এফডব্লিউএ, তারুণ্যের কন্ঠস্বরের সদস্য, হেলথ ক্লাবের সদস্য, গর্ভবতী মায়েরা, জেলা যুব ফোরামের সদস্য, কিশোর কিশোরীসহ প্রায় ৭০ জন।

শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচীর সূচনা করা হয়, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কোহিনূর বেগম। জেলা যুব ফোরামের সমন্বয়কারী সুমাইয়া আক্তার ও তারুণ্যের কন্ঠস্বর সদস্য শাহীনূর আক্তার মাইশা।

ধারনা পত্র পাঠ করেন ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন হেলথ ক্লাবের সদস্য বৃন্দ। প্রশ্নের আলোকে জবাব প্রদান করেন ডাক্তার আরিফুর রহমান ও উপপরিচালক রফিকুল ইসলাম।

গত ২৮ মে এ আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, মাসুম ইবনে জয়নাল ও সার্বিক সহযোগিতা করেন অলিভিয়া আক্তার স্বাবলম্বী উন্নয়ন সমিতি।

সবশেষে প্রধান অতিথি বিস্তারিত আলোচনা করেন এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এধরণের কর্মসূচী আয়োজন করার জন্য।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version