সোমবার, সেপ্টেম্বর ১৪

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন বনানী বিশ্বাস।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন।

বক্তব্যে তিনি বলেন, উন্নয়নকে টেকসই করতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।  মাঠ প্রশাসনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ। সভায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে করণীয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version