কে. এম. সাখাওয়াত হোসেন: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন মৎস্য খামারে (ফিসারিতে) চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) এক সদস্যকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত সদস্য হলেন আসিফুজ্জামান চৌধুরী উজ্জল। তিনি নেত্রকোনা খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপি’র ২২নং সদস্য ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টু তাদের দুজনের যৌথ স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, আসিফুজ্জামান চৌধুরী উজ্জলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এখন থেকে সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে বহিস্কৃত ব্যক্তির সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বলা হয়েছে।

বহিস্কারের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টু জানান, রাজনৈতিক ও দলীয় ভাবমূর্তি নষ্টের অনেকগুলো কারণ রয়েছে বহিস্কৃত ব্যক্তির বিরুদ্ধে। এজন্য আসিফুজ্জামান চৌধুরী উজ্জলকে দল থেকে বহিস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version