রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা ১২ মার্চ (বুধবার) সকাল ৮ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে আন্দোলন শুরু করেন। আন্দোলনরত গার্মেন্টস্ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক তামান্না (৩০) রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিল।

কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বের করে দেন। তারপর তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ভোর সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ বিভ্রান্তকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানার না বলে দাবি করেন।

এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধ করার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। অনেক যাত্রী পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রনা দেন।

তারপর আন্দোলনরত গার্মেন্টস্ শ্রমিকরা গার্মেন্টস্ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দেওয়া দাবিগুলো মেনে নেওয়ার পর তারা মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নেন। ৪ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দাবি মেনে নেওয়া হলে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version