বুধবার, সেপ্টেম্বর ১৬

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী)

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬ সেপ্টেম্বর)বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিচালক মুহাং নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার চর্চায় এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে উঠলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই একটি সুন্দর, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে বেড়ে ওঠা জরুরি।

অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version