বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মাদক সেবনরত অবস্থায় এলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বৌলাম গ্রামে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিন ওই গ্রামেরই মৃত শহর আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এলাল উদ্দিনের বাড়িতে আকস্মিক অভিযান চালায় অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় নিজ বসতঘরের ভেতরে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ এবং আসামির নিজের অপরাধের দায় স্বীকারের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে দোষী সাব্যস্ত করেন।

পরে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এলাল উদ্দিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দণ্ডাদেশ ঘোষণার পরপরই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই দিনই আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে জেলাব্যাপী এ ধরনের আকস্মিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version