কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানী নিষিদ্ধ জব্দকৃত মাদকের মধ্যের রয়েছে এমসি ডোনাল্ড, এসি ব্ল্যাক, আইস ভদকা ও  ব্লেন্ডা প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে একইদিন আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মালিকবিহীন এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাধীন কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশ পেষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ১১৮০ নম্বর সীমান্ত মেইন পিলার হতে আনুমানিক আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে টহল দলটি কলমাকান্দার খারনৈই ইউনিয়নের বনবেড়া নামক এলাকা হতে ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। আমদানী নিষিদ্ধ জব্দকৃত এসব মদক নেত্রকোনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা প্রদান করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version