কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে খিরনী নদীর তীরে বনবিষ্ণুপুর এলাকায় সরকারি খাসভূক্ত জায়গা জবর দখল করে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে অবৈধভাবে পাকা (মার্কেট) স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের সাটার খুলে ফেলা হয়।স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর বাজার সংলগ্ন খিরনী নদীর তীরে ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা জবর দখল করে মার্কেট করার জন্য অবৈধভাবে পাকা স্থাপনা গড়ে তোলেন বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজদ উল্লার ছেলে সাইদুর রহমান সুফিয়ান ও আলাল আহমদ গংরা।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার(২৩ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রইছ আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দখলকারীদের ঘটনাস্থলে না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপস্থিত হওয়ায় নির্দেশ দেন।মুন্সীবাজার ইউপি সদস্য সুনীল চন্দ্র মালাকার বলেন, আমি দেখেছি ওই জমিতে মার্কেট উঠানো হচ্ছে। তবে ওই জমিতে আমাদের বাঁধা বা বরাদ্দ দেওয়ার এখতিয়ার নেই। তবে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছেন।এ ব্যাপারে অভিযুক্ত আলাল আহমদ বলেন, মার্কেট নির্মাণের জায়গাটি আমাদের মালিকানা। খিরনী নদীর উপর কিভাবে মালিকানা হলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাগজপত্র ঠিক আছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রইছ আল রেজুয়ান বলেন, সরকারি জমি জবর দখল করার প্রশ্নই আসেনা। কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
ব্রেকিং নিউজ
- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
- সাপাহারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত-২;আহত-৩
- দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী


