মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

লোকমান হাফিজ (সিলেট):

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের’ ১৯ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের হাসান নাঈম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

নতুন কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কালবেলার রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক যুগান্তরের জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ আজকের পত্রিকার তানভীর হাসান, দপ্তর সম্পাদক মানবজমিনের নাঈম আহমদ শুভ।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন- দৈনিক অধিকারের আদনান হৃদয়, যুগভেরীর সাগর হাসান শুভ্র, এবং সিলেট বাণীর নুর আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া ও পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version