যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম যশোর জেলার বাঘারপাড়া থানায় অভিযান পরিচালনা করে কথিত ১টি ম্যাগনেট পিলারসহ তোজাফ্ফার বিশ্বাস মিনটু (৫২) ও মোঃ রবিউল ইসলাম(৫৭)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি তোজাফ্ফার মৃত বদর উদ্দিন বিশ্বাসের ও রবিউল মৃত দাঊদ বিশ্বাসের ছেলে এবং তারা উভয়ে বাঘারপাড়া থানার বাররা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান, এএস আইগৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানার আলাদীপুর গ্রামের পলাতক আসামী মোঃ মিজানুর রহমানের বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে কথিত ম্যাগনেট পিলারসহ গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই কাজী আব্দুল মান্নান বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পান কথিত ম্যাগনেট পিলার বিক্রির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে। উল্লেখিত খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কথিত ম্যাগনেট পিলারসহ আসামিদ্বয়কে গ্রেফতার করা হয় এবং একজন আসামি পালিয়ে যায়।
এ সংক্রান্ত বিষয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
- শিক্ষকদের মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা”গ্রেপ্তার-১
- বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ডিমলায় আনন্দ র্যালী আলোচনা সভা
- চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে
- ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের
- জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা
- ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির


