মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে পৃথক দুটি মামলায় স্ত্রী-সন্তানকে হত্যায় একজনের মৃত্যুদন্ডেরর আদেশ, আরেক মামলায় মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু ও সদর উপজেলার পশ্চিম পারুলয়ার আব্দুর রহিমের ছেলে আলাউদ্দীন।মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের সাথে রেজাউল করিম ভাদুর বনিবনা ছিলনা। এছাড়া তার নামে দুটি হত্যা মামলা ছিল। তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে তার স্ত্রী ও ৫ বছরের ছেলে হিটলারকে ধরালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। অন্যদিকে পূর্ব শত্রুতার জেড়ে ২০০১ সালের ১৮ মে রাতে সদর উপজেলার পারুলিয়া সাকিন এলাকার বাড়ি থেকে মামা আব্দুর রশীদকে ডেকে নিয়ে পূরানাপৈল রেললাইনের পাশে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করেন ভাগ্নে আলাউদ্দীন। এ পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।
ব্রেকিং নিউজ
- বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!
- কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে ধর্ষণচেষ্টা, ৯ দিনেও অধরা আসামিরা
- জিআই পণ্য নকশি কাঁথা: বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে জামালপুরে কর্মশালা
- মোহনগঞ্জে পিতৃত্বের অস্বীকৃতি ও নির্যাতন: অবশেষে গ্রেপ্তার ভগ্নিপতি
- কেন্দুয়ায় জমি বিক্রির ফাঁদে ৩০ লাখ টাকা লোপাট: অবশেষে খাঁচায় প্রতারক
- প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক


