আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি সরকারি কলেজে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এরপর কলেজ লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আ. সালাম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম,হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রশিদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, প্রভাষক প্রণয় বিশ্বাস। এদিকে, বাদ যোহর কলেজ মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- পপি এনজিওর উদ্যোগে ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি
- যশোরে সরকার ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান
- ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- টাঙ্গাইলে যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৪
- দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি: ইয়াবা-গাঁজাসহ আটক ‘সাব্বির সাধু’
- টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ
- জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন
- ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়


