পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনীর জেলা প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় সংবর্ধিত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা ৯ হাফেজে কুরআন।রোববার (১৪আগস্ট) বিকালে ছাগলনাইয়ার ঘোপালের সিংহ নগরে জাবালে নূর মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করেন ঢাকার দ্বীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব গণী আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা কুমিল্লার সধণ্যপুর মাদরাসার মুহতামীম মুফতী মুস্তাকুন্নবী কাসেমী। সংবর্ধিত হাফেজরা হলেন ভারত (২০১২) ও সৌদি আরবে(২০১৩) অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী নাজমুস সাকিব, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী ক্বারী মু.জাকারিয়া, দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৭) ১ম স্থান অধিকারী তরিকুল ইমলাম, সৌদি আরব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহ আল-মামুন, একই প্রতিযোগিতায় (২০১২) ৭৩ দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী তানভীর হুসাইন, সা’য়াদ সুরাইল, জর্ডান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৯) সাইফুর রহমান ত্বকী, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৫) ১ম স্থান অধিকারী নাহিয়ান কাওসার, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৮) ১ম স্থান অধিকারী মুজাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া রশীদিয়া মাদরাসার মুহতামিম মুফতী শহীদুল্লাহ, জামেয়া মাদানীয়া সিলোনীয়া মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী আহম্মদ উল্লাহ, ফেনী জহিরিয়া মসজিদের খতীব মুহাদ্দিস, মুফতী মো: ইলিয়াস, করৈয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ নও মুসলিম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মুফতী শরীফুল ইসলাম ইজ্জতপুরীসহ জেলার বিভিন্ন মাদরাসার আলেমগন। অনুষ্ঠানে সংবর্ধিত কুরআনে হাফেজরা পবিত্র কুরআনুল ক্বারীমের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানে আগত কয়েক হাজার শ্রোতা মন্ত্রমুগ্ধের মত সেই তিলাওয়াত শোনেন।
ব্রেকিং নিউজ
- বিশ্বমঞ্চে বাংলাদেশের সংগীতের সম্ভাবনা বাড়বে? আন্তর্জাতিক সংগীতজোটে হামিনের নতুন ভূমিকা
- ভাড়াটিয়ারা এখন হবেন মালিক: নাজিরপুর বাজার নিয়ে ডেপুটি স্পিকারের বার্তা
- সৌরবিদ্যুতে বড় উদ্যোগ, আসছে বিশেষ অধ্যাদেশ
- কিশোর গ্যাং ঠেকাতে সব উপজেলায় কমিটি
- সাদেক হোসেন খোকার উত্তরাধিকার, ইশরাক হোসেনের উত্থান
- জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ: শুরু ২০২৭ সালের এপ্রিলে
- নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন: সম্প্রীতি ও নির্বিঘ্ন আয়োজনের বার্তা বিভাগীয় কমিশনারের
- নেত্রকোনাবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়: উন্নয়ন কাজের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার


