জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দহতপুর এলাকার দুটি পুকুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বিষ প্রয়োগে প্রায় ২৫লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুস্কৃতিকারীরা। পাঁচবিবি থানায় অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার ধুরইল গ্রামের ইলিয়াছ হোসেন দহতপুর গ্রামের প্রায় চার বিঘার দুটি পুকুর লিজ নেন। প্রায় ১১লক্ষ টাকার শিং, গোলশা(টেংরা) ও বাংলা প্রজাতীর মাছ ছাড়েন। বর্তমানে মাছের বিক্রয় মূল্য ২৫লক্ষাধিক টাকারও বেশী। রাতের কোন এক সময় কে বা কারা শত্রæতা মূলক বিষ প্রয়োগ করে। (আজ) বুধবার সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছ ভাসতে দেখে তিনি স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলকে জানান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, তিনি অভিযোগ পেছেন।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


