মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ গতকাল (আজ) বুধবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বাজার এলাকা হতে ১৫০ পিচ ভারতীয় ইঞ্জেকশন (এ্যাম্পল) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ধরঞ্জী ইউপির অন্তর্গত হাটখোলা বাজারস্থ আসামী মোঃ উজ্জল হোসেন এর দোকানের পিছন হতে ১৯/০৭/২০২২ খ্রিঃ তারিখ ১৫০ পিচ ভারতীয় ইঞ্জেকশন (এ্যাম্পল) উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত ফইমউদ্দিন এর পুত্র মোঃ উজ্জল হোসেন(৩২)। তাকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয় বলে থানা সূত্রে জানা যায়। উক্ত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


