মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সাংবাদিক মনির হোসেন বিলাস। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মনিং গ্লোরি ও সুবর্ণগ্রাম), যুগ্ম সম্পাদক পদে মেহেদী হাসান সোহাগ (বাংলা টিভি), ফরিদউদ্দিন মুপ্তি (বাংলাভিশন), মাসুদুর রহমান (মাই টিভি), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (দৈনিক প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (দৈনিক আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরিন জেরিন (দৈনিক বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সঞ্জয় কর্মকার অভিজিৎ (সময় টেলিভিশন)। সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। উক্ত নির্বাচন পরিচালনা করেছেন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ৩ জন সদস্য সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন), নির্বাচন কমিশনার গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং নির্বাচন কমিশনার আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)। এদিকে মাদারীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কমিটির নব নির্বাচিত সদস্যদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। মাদারীপুর জেলার সাংবাদিকরা যাতে আরোও দৃঢ় পদক্ষেপে তাদের পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদারীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


