তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রীর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: ফেরদৌস ওয়াহিদ রায় এ ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন ছাইফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ভাই আব্দুর করিম। আসামিদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের ছাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার ওসমানেরপাড়া গ্রামের পারভীন বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘর সংসার কালে পারভীন বেগমের কোন সন্তান-সন্তানদি নেই। ছাইফুলের পূর্বের স্ত্রীর সন্তান থাকায় পারিবারিক ও সাংসারিক কলহ বিলোধ ঝগড়াঝাটি চলে আসছিলো। ঘটনার তিন মাস আগে ছাইফুল একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যায়। পারভীন বেগম নিজ বাড়িতে চলে আসে। জামিন পেয়ে ছাইফুল পারভীনকে তাহার বাড়িতে নিয়ে যায়। ২০১৭ সালের ২৬ জুলাই থেকে পারভীনের আর কোন খোঁজ মেলেনি। ৩০ জুলাই বসন্তেরপাড়া গ্রামে ছাইফুল ইসলামের প্রথম স্ত্রী পারভীন বেগম (৩২) পক্ষের খালা শাশুরী কোহিনুর বেগম ওরফে বুলির বসতবাড়ির ল্যাফটিনের সেফটি ট্যাংকির ভিতর থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আহম্মেদ আব্দুল্লা কনক অতিরিক্ত পিপি বলেন, এ ঘটনায় নিহত পারভীন বেগমের ভাই আজিজুল রহমান বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


