মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরে যানজট নিরসনে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো- শহরের মূল অংশে ব্যাটারি চালিত ৬ আসন বিশিষ্ট ইজিবাইক ছাড়া আর কোন রিকশা চলবে না। এজন্য পৌরসভার পক্ষ থেকে ২ হাজার ইজিবাইককে রেজিস্ট্রেশন দেওয়া হবে। ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে আগামী ১৫ জুলাই ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বুধবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং স্থানীয় পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- ওষুধের দোকানে ইয়াবা বিক্রি! নেত্রকোনায় ফার্মেসি মালিক আটক
- নেত্রকোনায় ৩১ বিজিবির ২৪ ঘণ্টার অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য উদ্ধার
- ফেনসিডিলের নতুন রূপ ‘ফেয়ারডিল’! তারাকান্দায় পিকআপসহ আটক কারবারি
- পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে: নেত্রকোনায় খুদে শিক্ষার্থীদের ৫ ক্লাবের যাত্রা
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা


