মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘ মেয়াদী রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচবিবির আয়োজনে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালেয়র অধীন জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও সশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত ওর্য়াকশপের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক মন্ডল। দীর্ঘ মেয়াদী রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার ডিজিজ কনট্রোল ডাঃ হুসনিয়ারা পারভীন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক মন্ডল, প্রধান আলোচক মেডিকেল অফিসার ডিজিজ কনট্রোল ডাঃ হুসনিয়ারা পারভীন, জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কুদরত উল্লাহ, ডাঃ আদিল শাহরিয়ার প্রমূখ।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


