ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদার হত্যার দায়ে মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো.মাসুদুর রহমান। মঙ্গলবার বিকেলে দুই আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। এক আসামী পলাতক থাকায় তাকে ফাঁসির আদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো.আবদুল লতিফ হাওলাদার, মো.জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে মো.আবদুস সালাম জমাদ্দার। আসামীদের মধ্যে সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের বাসিন্দা ও পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান হাওলাদারের সাথে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দণ্ডিতদের সাথে দ্বন্দ ছিলো । ২০০৭ সালের ১৭ মার্চ স্থানীয় জোড়াপোল বাজার থেকে রাত ৯টা ৪৫ মিনিটের সময় বাড়ি আসার পথে কাঠালিয়া-কৈখালী সড়কে পৌছালে দণ্ডিতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। পরের দিন ১৮ মার্চ আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আঃ সালাম জমাদ্দারকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বড় ভাই মো.মানিক হাওলাদার। কাঠালিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মো: আবুল হোসেন ও মো: শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন
ব্রেকিং নিউজ
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী
- দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রার্থনা
- নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল জব্দ: গ্রেপ্তার ৩, পলাতক ১


